৮ম শ্রেণী বিজ্ঞান ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। ব্যাপন অর্থ কী?
উত্তর: ব্যাপন অর্থ হলো সর্বত্র ছড়িয়ে পড়া বা সর্বত্র ব্যাপ্ত হওয়া।
প্রশ্ন ২। ব্যাপন চাপ কাকে বলে?
উত্তর: ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে।
প্রশ্ন ৩। অভেদ্য পর্দা কী?
উত্তর: যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাই অভেদ্য পর্দা। যেমন- পলিথিন, কিউটিনযুক্ত কোষপ্রাচীর।
প্রশ্ন ৪। ভেদ্য পর্দা কী?
উত্তর: যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাই ভেদ্য পর্দা।
প্রশ্ন ৫। অর্ধভেদ্য পর্দা কী?
উত্তর : যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে।
প্রশ্ন ৬। বৈষম্যভেদ্য পর্দা কী?
উত্তর: যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না তাকে বৈষম্যভেদ্য পর্দা বলে।
প্রশ্ন ৭। দ্রবণ কাকে বলে?
উত্তর: দ্রব ও দ্রাবকের মিশ্রণের ফলে যা উৎপন্ন হয় তাকে দ্রবণ বলে।
প্রশ্ন ৮। দ্রাবক কাকে বলে?
উত্তর: যে পদার্থ (সাধারণত তরল) অন্যান্য পদার্থকে (দ্রাব্য) দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে।
প্রশ্ন ৯। অভিস্রবণ কী?
উত্তর: একই দ্রব ও দ্রাবকবিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বলে।
প্রশ্ন ১০। শোষণ কাকে বলে?
উত্তর: মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে শোষণ বলে।
প্রশ্ন ১১। কোষ রস কী?
উত্তর: কোযস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বা Cell Sap বলে।
১২। ইমবাইবিশন কাকে বলে?
উত্তর: কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে।
প্রশ্ন ১৩। বাষ্পমোচন কী?
উত্তর: উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পালি নির্গমনের প্রক্রিয়াই হলো প্রস্বেদন বা বাষ্পমোচন।
১৪। সক্রিয় শোষণ কাকে বলে?
উত্তর: যে শোষণ প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় তাকে সক্রিয় শোষণ বলে।
১৫। নিষ্ক্রিয় শোষণ কাকে বলে?
উত্তর: যে শোষণ প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য কোনো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না তাকে নিষ্ক্রিয় শোষণ বলে।
১৬। প্রস্বেদন কাকে বলে?
উত্তর: উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি মনের প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।
Comments
Post a Comment