Posts

Showing posts from January, 2026

৮ম শ্রেণী বিজ্ঞান ৩য় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন এর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সমূহ। জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরঃ প্রশ্ন ১। ব্যাপন অর্থ কী? প্রশ্ন ২। ব্যাপন চাপ কাকে বলে? প্রশ্ন ৩। অভেদ্য পর্দা কী? প্রশ্ন ৪। ভেদ্য পর্দা কী? প্রশ্ন ৫। অর্ধভেদ্য পর্দা কী? প্রশ্ন ৬। বৈষম্যভেদ্য পর্দা কী? প্রশ্ন ৭। দ্রবণ কাকে বলে? প্রশ্ন ৮। দ্রাবক কাকে বলে? প্রশ্ন ৯। অভিস্রবণ কী? প্রশ্ন ১০। শোষণ কাকে বলে? প্রশ্ন ১১। কোষ রস কী? প্রশ্ন ১২। ইমবাইবিশন কাকে বলে? প্রশ্ন ১৩। বাষ্পমোচন কী? ১৪। সক্রিয় শোষণ কাকে বলে? ১৫। নিষ্ক্রিয় শোষণ কাকে বলে? ১৬। প্রস্বেদন কাকে বলে? অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। প্রশ্ন ১। ফুলের সুবাস বাতাসে কীভাবে ছড়িয়ে পড়ে? প্রশ্ন ২। অভিস্রবণের জন্য অর্ধভেদ্য পর্দা দরকার হয় কেন? প্রশ্ন ৩। চিনির শরবতকে দ্রবণ বলা হয় কেন? প্রশ্ন ৪। খাদ্য পরিবহনে জাইলেম ও ফ্লোয়েম গুরুত্বপূর্ণ কেন? প্রশ্ন ৫। শুকনো কাঠ পানিগ্রাহী ব্যাখ্যা কর। প্রশ্ন ৬। ইমবাইবিশন বলতে কী বুঝায়? প্রশ্ন ৭। প্রস্বেদন দিনের বেলায় হয় কেন? প্রশ্ন ৮। কিউটিকুলার প্রস্বেদন কী? ব্যাখ্যা কর। প্রশ্ন ৯। উদ্ভিদের জন্য প্রস্বেদন প্রয়োজন কেন?প্রশ্ন প্রশ্ন ১০। প্রস্বেদনকে Neces...

৮ম শ্রেণী বিজ্ঞান ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 ৩য় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন ১। ব্যাপন অর্থ কী? উত্তর: ব্যাপন অর্থ হলো সর্বত্র ছড়িয়ে পড়া বা সর্বত্র ব্যাপ্ত হওয়া। প্রশ্ন ২। ব্যাপন চাপ কাকে বলে? উত্তর: ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। প্রশ্ন ৩। অভেদ্য পর্দা কী? উত্তর: যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাই অভেদ্য পর্দা। যেমন- পলিথিন, কিউটিনযুক্ত কোষপ্রাচীর। প্রশ্ন ৪। ভেদ্য পর্দা কী? উত্তর: যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাই ভেদ্য পর্দা। প্রশ্ন ৫। অর্ধভেদ্য পর্দা কী? উত্তর : যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে। প্রশ্ন ৬। বৈষম্যভেদ্য পর্দা কী? উত্তর: যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না তাকে বৈষম্যভেদ্য পর্দা বলে। প্রশ্ন ৭। দ্রবণ কাকে বলে?...

৮ম শ্রেণী বিজ্ঞান ৩য় অধ্যায় অনুধাবন মূলক প্রশ্ন ও উত্তর

 ৩য় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন ১। ফুলের সুবাস বাতাসে কীভাবে ছড়িয়ে পড়ে? উত্তর: ফুলের সুবাস ব্যাপন প্রক্রিয়ায় বাতাসে ছড়িয়ে পড়ে। যে প্রক্রিয়ায় একই তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় চাপে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। ফুলের নিকটবর্তী স্থানে সুবাসে অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় ব্যাপন প্রক্রিয়ায় আশেপাশের কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। এর ফলে ফুলের সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ২। অভিস্রবণের জন্য অর্ধভেদ্য পর্দা দরকার হয় কেন? উত্তর: অভিস্রবণের ক্ষেত্রে দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণ প্রয়োজন হয়। এ দুই ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করতে হয়। অর্ধভেদ্য পর্দার মধ্যদিয়ে শুধুমাত্র দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দাব্য অণু চলাচল করতে পারে না। এর ফলেই দ্রাবক অণু অল্প ঘনত্বের দ্রবণ হতে ঘন দ্রবণের দিকে ব্যাপিত হয়। অর্ধভেদ্য পর্দা না থাকলে ঘন দ্রবণের দ্রাব্য অণু হালকা ঘনত্বের দ্রবণে চলে আসত। প্রশ্ন ৩। চিনির শরবতকে দ্রবণ বলা হয় কেন? উত্তর: দ্ররণ বলতে দ্রব ও দ্রাবকের মিশ্রণকে বোঝায়। দ্রব পদার্...

৮ম শ্রেণী বিজ্ঞান ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 ৩য় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পাঠ ১ ও ২: ব্যাপন প্রশ্ন ১। আতর ছড়ালে সুবাস ছড়িয়ে পড়ে কেন? উত্তর: : ব্যাপন প্রক্রিয়ার কারণে আতর ছড়ালে তার সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যাপন হলো একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের অণুগুলো ছড়িয়ে পড়া। আতরের নিকটবর্তী স্থানে আতরের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় ব্যাপন প্রক্রিয়ায় আশেপাশের কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়। এর ফলে আতরের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ২। ব্যাপনের দুটি বৈশিষ্ট্য লেখ। উত্তর: ব্যাপনের দুটি বৈশিষ্ট্য হলো- ১. ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে। ২. ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একটি চোষক শক্তির সৃষ্টি হয় যার মাধ্যমে উদ্ভিদ সহজেই মাটি থেকে পাতায় পানি পরিবহন করতে পারে। প্রশ্ন ৩। ব্যাপনের দুটি গুরুত্ব উল্লেখ কর। উত্তর: ব্যাপনের দুটি গুরুত্ব হলো- ১. ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। ২. উদ্ভিদদেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্...